দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০১৫ সালে শুরু হয়েছিল তুর্কি সিরিজ ‘কারা সেভদা’র (ইংরেজি নাম ‘এন্ডলেস লাভ) প্রচার। ২০১৭ পর্যন্ত প্রচারিত হয় এটি। তুরস্ক তো বটেই, সিরিজটি আন্তর্জাতিক অঙ্গনেও বিপুল জনপ্রিয়তা লাভ করে। ২০১৭ সালে এটি আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে সেরা টেলিনোভেলার পুরস্কার জিতে নেয়।
সাড়া জাগানো সেই সিরিজ এবার এলো বাংলায়। দীপ্ত টিভিতে শনিবার (১৫ আগস্ট) থেকে শুরু হয়েছে এর বাংলা ডাবিং ‘অনন্ত ভালোবাসা’র প্রচার। শনি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে এর পর্ব।
গতকাল সিরিজটি নিয়ে বিশেষ আয়োজন করেছে দীপ্ত টিভি। রবিবার সন্ধ্যায় রাজধানীর রবীন্দ্র সরোবরে বিশেষ প্রদর্শনী হয়েছে এর। সেখানে সিরিজের প্রথম ও দ্বিতীয় পর্ব এখানো হয়।
‘কারা সেভদা’ বা ‘অনন্ত ভালোবাসা’র গল্পের কেন্দ্রীয় চরিত্র কেমাল সৈদেরে, মধ্যবিত্ত পরিবারের এক মেধাবী যুবক এবং ধনী পরিবারের তরুণী নিহান সেজিন। সম্পূর্ণ ভিন্ন সামাজিক অবস্থান থাকা সত্ত্বেও তাদের মধ্যে গভীর প্রেম গড়ে ওঠে। তবে পারিবারিক ও সামাজিক বাধা, বিশেষ করে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যবসায়ী এমির কোজওলুর কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়।
প্রেম, ভাঙন আর পারিবারিক টানাপোড়েনের নানা দিক উঠে এসেছে গল্পে। এর বিভিন্ন চরিত্রে বাংলায় কণ্ঠাভিনয় করেছেন কেমাল সৈদেরে (শফিকুল ইসলাম), নিহান সেজিন (রুবাইয়া মতিন গীতি), এমির কোজওলু (মোর্শেদ সিদ্দিকী মরু), জেইনেপ সৈদেরে (নাদিয়া ইকবাল), আসু আলাজাহান (জয়শ্রী মজুমদার লতা), ওজান সেজিন (খায়রুল আলম হিমু), লেইলা (মেরিনা আক্তার), তারিক সৈদেরে (শাহরিয়ার রানা জুয়েল), ফেহিমে (শারমিন মৃত্তিকা) প্রমুখ।
কণ্ঠাভিনয়ের সার্বিক তত্বাবধানে রয়েছেন জয়শ্রী মজুমদার লতা। মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছে দীপ্ত টিভির নিজস্ব টিম। ‘অনন্ত ভালোবাসা’র ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা আক্তার মিতু এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া।
কে